বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে: আমিনুল

বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বিএনপি।

তিনি বলেন, হিন্দু ভাইদের কখনোই আমরা সংখ্যালঘু বলতে চাই না। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আমাদের ভাই, বন্ধু ও প্রতিবেশী। সবাই বাংলাদেশি পরিবার হিসেবে তারা আমাদের পাশে থাকবে, আমরাও তাদের পাশে থেকে কাজ করব।

সোমবার দুপুরে মিরপুর পল্লবীতে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে তিনটি পূজামণ্ডপ পরিদর্শনকালে বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশের জন্য এদেশের বহু মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার সময়ে তারা দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হিন্দু ভাইদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে এর দায়ভার বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এদেশের জনগণ জানে বিএনপি এই ধরণের অপকর্মে কখনও জড়িত ছিল না।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর এটা প্রমাণিত যে, গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের উপরে যে মামলা হামলা ও নির্যাতন করা হয়েছে। এর সবকিছুই আওয়ামী স্বৈরাচার সরকার করেছিল।

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে মিরপুর হিন্দু সমাজ সেবা সংঘ ও মিরপুর সার্বজনীন সরস্বতী পূজা উদযাপন কমিটির আয়োজনে মিরপুরের জান্নাত একাডেমি হাই স্কুল প্রাঙ্গণ এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ ও আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত অনুষ্ঠানে মিরপুর হিন্দু সমাজ সেবা সংঘের সভাপতি শ্রী উত্তম কুমার দত্ত, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মো. ইউসুফ,মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, জান্নাত একাডেমি হাই স্কুলের ম্যানেজিং কমিটি সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ লিটন,জান্নাত একাডেমী হাই স্কুলের প্রধান শিক্ষক এটিএম দেলোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল