চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রোটিয়া শিবিরে বড় ধাক্কা

দক্ষিণ আফ্রিকাকে বড্ড ভোগাচ্ছে চোট। নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, উইয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যান আগে থেকেই ইনজুরিতে। চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে মাঠের বাইরে আছেন লুঙ্গি এনগিডি। চোটের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির দলের বিবেচনায় নেই এনরিখ নর্তজে। লম্বা সেই তালিকায় যোগ হয়েছে ডেভিড মিলারের নাম।

ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন তারকা এই ব্যাটার। এসএ টি-টোয়েন্টির পার্ল রয়্যালসের অধিনায়ক মিলার। ফিল্ডিং অনুশীলনের সময় ঘটে চোটের ঘটনা। মার্কাস স্টোয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে ব্যথা পান।

তবে মিলারের এই ইনজুরি গুরুতর কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে, এমন ইনজুরিতে তার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও শুরু হয়েছে শঙ্কা। এমন চললে আগামী মাসে শুরু হওয়া আট জাতির আসরে দল গড়তে বেগ পোহাতে হবে প্রোটিয়া বোর্ডকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি থেকে। দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিপক্ষে। আসরে বি গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

আরো দেখুন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র