চট্টগ্রামে পুলিশের গুলিতে আহত সিনানের পরিবারের বিপ্লবী পরিষদে যোগদান

চট্টগ্রামের হাটহাজারীতে ৩ আগস্ট পুলিশের গুলিতে গুরুতর আহত ছাত্র সিনান ইবনে হাকিমের পরিবার জাতীয় বিপ্লবী পরিষদে যোগদান করেছে। যোগদানের পর সিনানের বাবা লোকমান হাকিমকে দলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত এবং হাটহাজারী আসন থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী করার ঘোষণা দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান।

চট্টগ্রামে দুই দিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে শুক্রবার রাতে আনিছুর রহমান ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইমামুল হক গুলিবিদ্ধ সিনান ইবনে হাকিমকে দেখতে তাদের বাসায় যান।

এ সময় তাদের বরণ করেন সিনানের দাদা ৯৫ বছর বয়স্ক হাজি মুহাম্মদ ইউনুস, বাবা লোকমান হাকিম ও যমজ ভাই সানাক ইবনে হাকিম।

পরে জাতীয় বিপ্লবী পরিষদের দুই নেতা সিনানের পরিবারের খোঁজ খবর নেন। এ সময় পরিবারটি জুলাই বিপ্লবের স্মৃতিময় দিনগুলোতে হারিয়ে যান।

পেশায় মেরিন ইঞ্জিনিয়ার লোকমান হাকিম বলেন, তার দুই ছেলে সিনান ও সানাক শহিদ মীর মুগ্ধ ও মীর স্নিগ্ধর মতোই যমজ ভাই। তারা যখন জুলাইয়ের উত্তাল দিনগুলোতে এক সঙ্গে মিছিল সংগ্রামে অংশ নিচ্ছিল তখন দক্ষিণ আফ্রিকায় কর্মরত বাবা হিসেবে গভীর উদ্বেগ উৎকণ্ঠায় ছিলাম। তবে ৩ আগস্ট পুলিশের গুলিতে সিনান গুলিবিদ্ধ হলে আমাদের গোটা পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে।

তবে ৯৫ বছর বয়স্ক হাজি মুহাম্মদ ইউনুসের কাছে উদ্বেগ উৎকণ্ঠার চেয়ে বড় বিষয় হলো তার নাতির মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

এরপর সিনানের পরিবারের কাছে আনিছুর রহমান মুসলিম জাতীয়তাবাদী নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদ গঠনের উদ্দেশ্য ও কর্মসূচির কথা তুলে ধরেন। দলীয় আদর্শের প্রতি মুগ্ধ হয়ে তাৎক্ষণিকভাবে সিনানের বাবা লোকমান হাকিম জাতীয় বিপ্লবী পরিষদে যোগদানের কথা জানান। তিনি বলেন, আমাদের মূল দাবি হলো জুলাই গণহত্যার বিচার। আমাদের প্রত্যাশা হলো দেশে সুশাসন ফিরে আসুক।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল