রাজধানীতে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের পিঠা উৎসব  ও একক আবাসন মেলা

নিউজ ডেস্ক, স্বদেশনিউজ২৪, সাইমুর রহমান: ১৬ জানুয়ারী হইতে ১৯ জানুয়ারী পর্যন্ত প্রিমিয়াম হোল্ডিংসের গুলশান ১ এর কর্পোরেট অফিসে ৪ দিন ব্যাপাী এই পিঠা উৎসব ও একক আবাসন মেলার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা। আর কেক কেটে শুভ সুচনা করেন ব্যবস্হাপনা পরিচালক, রওশন আল মাহমুদ।

জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রিমিয়াম হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ। কোম্পানির পরিচালক নাজনিন আক্তারের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের  উপদেষ্টা নুরুল ইসলাম, হেড অব বিজনেস রেজাউল করিম, সিওও আশরাফুল আলম টিম লিডার শিমুল সরকার, মহিন ইসলাম প্রমুখ।
১৬ জানুয়ারী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাহক, ক্রেতা ও শুভানুধ্যায়ীদের এক মিলনমেলায় পরিনত হয়ে উঠেছে। ব্যাতিক্রমী এই উৎসবে ক্রেতা শুভানুধ্যায়ীরা এসে ভিষন আনন্দিত ও উৎসসিতো। কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রিমিয়াম হোল্ডিংস এর কতৃপক্ষের প্রতি।

প্রিমিয়াম হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন, প্রতিটি মানুষের স্বপ্নে মিশে আছে একটি নিজস্ব বাসস্থানের চিন্তা। এই কাঙ্খিত লক্ষ্যে সরকারের সহায়ক শক্তি হিসেবে  বেসরকারি উদ্যোক্তাগন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি স্বল্প মূল্যে মানুষের স্বপ্নপূরনে সহায়তা করে। সততা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রাণের এই মিলন মেলা আগামীতও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তরুন মেধাবী এ উদ্যোক্তা।

প্রসঙ্গত, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড ২০২১ সালের সেপ্টেম্বর এ যাত্রা শুরু করে। প্রায় তিন বছরের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জনে সমর্থ হয়। বর্তমানে আবাসন এ কোম্পানিটির  তিনটি প্রকল্প চালু আছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পরিকল্পিত নগরী রাজউক পূর্বাচল এর সন্নিকটে “প্রিমিয়াম টাউন” এ ১০০% প্রাকৃতিকভাবে বাড়ি করার উপযোগী জমি বিক্রি করছে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রকল্পগুলো হলো, পূর্বাচল প্রিমিয়াম টাউন, পূর্বাচল প্রিমিয়াম গার্ডেন ও মাওয়া রোডে প্রিমিয়াম ভ্যালী এবং প্রিমিয়াম রোজ ভ্যালী।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা