সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন উপদেষ্টা ফারুকী

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নতুনদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। খবরটি জানাজানি হওয়ার পর অনেকেই শুভকামনা জানাচ্ছেন এই পরিচালককে। বিশেষ করে সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন উপদেষ্টা ফারুকী।

মোস্তফা সরয়ার ফারুকীর শপথ গ্রহণের একটি ভিডিও নিজের ফেরিফাইড প্রোফাইলে শেয়ার করে শুভকামনা জানান তার স্ত্রী এবং জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ভিডিওর ক্যাপশনে তিনি ফারুকীকে ট্যাগ করে লেখেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’

ইমতিয়াজ বর্ষণ লিখেছেন, অভিনন্দন ও শুভ কামনা উপদেষ্টা পরিষদ এর নতুন সদস্য মোস্তফা সরয়ার ফারুকী ভাই। ভালো কিছুর অপেক্ষা তো আছেই। সাংস্কৃতিক অঙ্গন থেকে সরোয়ার ভাই এবং ২৪ জুলাই এর বিপ্লবের নেতৃত্বদানকারীদের মধ্য থেকে মাহফুজ আলম এসেছেন যেটা আশার কথা। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এর পাশাপাশি জুলাই বিপ্লবীদের আরও প্রতিনিধি উপদেষ্টা পরিষদ এ দেখতে চাই।

সন্ধ্যা সাতটায় এই নির্মাতা শপথ গ্রহণের আগেই ফারুকীর একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাকে অভিনন্দন জানান জয়। যেখানে তিনি লেখেন, অভিনন্দন ফারুকী ভাই। আমাদের মানুষ। আমাদের আস্থা। শান্তির বার্তা দিয়ে হোক শুরু আপনার নেতৃত্ব।

অভিনেতা মামুনুল ইমন লিখেছেন, ‘অভিনন্দন ও শুভ কামনা মোস্তফা সরয়ার ফারুকী ভাই’।

লতিফুল ইসলাম শিবলী, লিখেছেন, অভিনন্দন আমার ভাই মোস্তফা সরয়ার ফারুকী, এখন আমাদের দেশের সেবা করার পালা। ইনশাআল্লাহ যেতে হবে অনেক পথ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন আরেক নির্মাতা খিজির হায়াত খান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘যাক, অবশেষে একজন শিল্পী (চলচ্চিত্র নির্মাতা) উপদেষ্টামণ্ডলীতে স্থান পেলেন।’

পরিচালক রাশীদ পলাশ শুভকামনা জানিয়েছেন এই নির্মাতাকে। আরেক পরিচালক সাজ্জাদ খান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অবশেষে প্রিয় সরয়ার ফারুকী ভাইউপদেষ্টা হইতে পারলেন। সময়ের দাবি মেনে নিয়েছে সরকার।’

‘পরবাসিনী’, ‘লালটিপ’ সিনেমার পরিচালক স্বপন আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী ভাইকে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়! অভিনন্দন ফারুকী ভাই…আশা করি, এখন থেকে শিল্পী, শিল্পপ্রেমী, মিডিয়া, নাটক, সিনেমা এবং এই অঙ্গনের মানুষদের জন্য কোনো বাধা থাকবে না। আমাদের কমিউনিটি থেকে তাঁর চেয়ে যোগ্য প্রতিনিধি আর কে হতে পারে! আমরা অত্যন্ত আনন্দিত।’

গৌতম কৈরী লিখেছেন, ‘অভিনন্দন মোস্তফা সরয়ার ফারুকী ভাই। তীব্র শুভকামনা।’

গায়িকা এলিটা করিম লিখেছেন, ‘অভিনন্দন, মোস্তফা সরয়ার ফারুকী ভাই। নতুন কালচারাল উপদেষ্টা।’ পরিচালক মাতিয়া বানু শুকু লিখেছেন, ‘অভিনন্দন সরয়ার, ভালো কিছুর অপেক্ষায়।’

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে ২৪ জন হলো।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা