গাজার কোথাও নিরাপদ স্থান নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

ইসরাইলের বিমান হামলার মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকার কোথাও আর নিরাপদ নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লুএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস। তিনি বলেছেন, এমনকি তাদের আশ্রয়কেন্দ্র ও হাসপাতলগুলোও নিরাপত্তাঝুঁকিতে রয়েছে।

সোমবার সামাজিকমাধ্যম এক্স-এর একটি পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। খবর জিও টিভির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ইসরাইলের অবরোধের কারণে উপত্যকাটিতে খাওয়ার পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে।

টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, গাজার আল আহলি আরব হাসপাতাল এবং রোগীর বন্ধু নামে পরিচিত বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতালেও ইসরাইলের বাধার কারণে রোগীদের সেবা দিতে পারছে না।

তিনি বলেন, রোগীদের হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে কামাল আদওয়ান এবং ইন্দোনেশিয়ান হাসপাতালে জরুরি রোগীদের রেফার করা হয়েছে।

আরও পড়ুন:
যুদ্ধবিরতিতে ফের বাগড়া নেতানিয়াহুর, আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা
যুদ্ধবিরতিতে ফের বাগড়া নেতানিয়াহুর, আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা

তিনি বলেন, এলাকার স্বাস্থ্য সেবা কার্যকরী থাকলেও গাজাবাসীকে ইসরাইলি বাহিনী অসুস্থ রোগীদের হাসপাতালে সেবা নিতে বাধা দিচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় শুরু করা পাল্টা হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৮৭ হাজারের বেশি মানুষ। হতাহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছেন।

ইসরাইলি কর্তৃপক্ষের মতে, হামাসের ওইদিনের হামলায় এক হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হন। এসময় আরও প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা