শাকিবের তৃতীয় বিয়ে, মুখ খুললেন অপু বিশ্বাস

চিত্রনায়ক শাকিব খানের পরিবার থেকে তৃতীয় বিয়ের তোড়জোড় চলছে। এখবর ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় চলছে। নানান ধরনের কথা বলছেন শাকিবিয়ানরা। তবে এবার মুখ খুলেছেন শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস।

শনিবার হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে শাকিবের। আর এ কারণে চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলীকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছে না শাকিবের পরিবার।

বিষয়টি কেমনভাবে দেখছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস? বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য অপুর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথাই বলতে চাননি নায়িকা।

অপুর ভাষায়, আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। তবে খুব শিগগিরই এ বিষয়ে কথা বলব।

ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শাকিব-অপু। অনেকটা মিডিয়া থেকে গোপনে থেকেই হয়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় এ জুটির বিয়ে। এরপরই হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলী।

বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু। অনেক নাটকীয়তার পর শাকিব-অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিন টিকেনি।

এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার পাতেন শাকিব। সে সংসারও ভেঙে যায় শাকিবের। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয়।

এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন শাকিব। কখনো কখনো সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলীর সঙ্গে।

গত কয়েক বছরের প্রকাশিত খবরের দিকে তাকালে দেখা যায়, বিচ্ছেদের পর বুবলীর সঙ্গে সখ্যতা না থাকলেও অপু বিশ্বাসের সঙ্গে সখ্যতা বেড়েছিল শাকিবের। পরিবারের সঙ্গেও এবারের ঈদ উদযাপন করতে দেখা গেছে অপুকে।

এসব দেখে যখন ভক্তরা ভাবছিল অপুর সঙ্গে শাকিবের নতুন পথ চলা শুরু হতে চলেছে ঠিক সেই সময়ে ঢালিউডে ছড়িয়ে পড়ে শাকিবের তৃতীয় বিয়ের কথা।

গুঞ্জন চলছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের। তাই বুবলীর পাশাপাশি অপুরও শাকিবের বাড়িতে যেতে নিষেধ রয়েছে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা