জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মেহের আফরোজ চুমকি

জাতীয় সংসদে গাজীপুর জেলার সংরক্ষিত নারী আসনের এমপি মেহের আফরোজ চুমকি এমপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেহের আফরোজ চুমকি এমপি। এর আগে সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভায় মেহের আফরোজ চুমকিকে সদস্য নির্বাচিত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর মেহের আফরোজ চুমকি এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারি মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন গাজীপুর জেলা থেকে নির্বাচিত হন। ওই দিন নির্বাচন কমিশন সংরক্ষিত মহিলা আসনের ৫০ বিজয়ী নারী সদস্যদের নাম ঘোষণার গেজেট প্রকাশ করে।

আরো দেখুন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র