শুভশ্রীকে লিপকিস করায় কটাক্ষ, যা বললেন রাজ

ভালোবাসার সপ্তম স্বর্গে রয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। ২০১৮ সালের এপ্রিল মাসে এক হয়েছিল চার হাত। রাজের আগে দীর্ঘসময় দেবের সঙ্গে সম্পর্কে ছিলেন শুভশ্রী। রাজের প্রথম বিয়ে ভাঙে টালিউডে সাফল্য আসার পর পরই। এর পর সম্পর্কের খবর ছিল কখনো পায়েল তো কখনো মিমির সঙ্গে। তবে রাজশ্রী জুটির হঠাৎ বিয়ের খবর সেই সময় অবাক করেছিল অনেককেই।

দুই সন্তানের মা-বাবা, তবে রোম্যান্স এখনো ভরেভরে। বেশ কয়েকবার ঠোঁটে ঠোঁট রেখে দুজনের ভেজা চুমু খাওয়ার ছবি এসেছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে কটাক্ষও কম হয়নি। তবে এসবে অবশ্য পাত্তা দেন না দুজনের কেউই। রাজ তো বলেই ফেললেন, আরও বেশি করে চুমু খাবেন তিনি বউকে।

চুমু খাওয়া প্রসঙ্গে আনন্দবাজারকে রাজ জানান, ‘কেউ প্রশংসা করবে বা কটাক্ষ করবে বলে তো আমরা কিছু করিনি। চুমু খেতে ইচ্ছে হয়েছে, তাই খেয়েছি। সবসময় করব। আমি আমার বউকে চুমু খেয়েছি, পাশের বাড়ির বউদিকে তো নয়। কে কী বলল তার জন্য তো আমি আমার বউকে কিস করা বন্ধ করতে পারি না। বরং আরও দুটো বেশি কিস করতে পারি।’

‘আমি বলব যে বউকে অন্তত প্রকাশ্যে চুমু খান। কিচ্ছু যায় আসে না। লুকিয়ে দরজা-জানালা বন্ধ করে বউকে কিস করতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। আপনার বউ, আপনি কিস করবেন সেটিই তো স্বাভাবিক।’

২০২৪-কে স্বাগত জানিয়েছিলেন রাজ আর শুভশ্রী একে-অপরকে ভেজা চুমু খেয়েই। এর আগেও একাধিকবার সোশ্যালে ঘনিষ্ঠ ছবি-ভিডিও ভাগ করে নিয়েছিলেন এই দম্পতি। কটাক্ষকে পাশে সরিয়ে রাখলে, দুটি ছবিই ভালোবাসা পেয়েছিল রাজ আর শুভশ্রীর অনুরাগীদের থেকে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা