বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে আপাতত না খেলার ঘোষণা দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এদিকে চলতি বিপিএলে টানা ৫ ম্যাচে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির পেসার ও অধিনায়ক মাশরাফি চোটের কারণে বোলিং করতে পারছিলেন না নিয়মিত। ম্যাচ খেলার মতো ফিটও নন তিনি।

তবু খেলে যাওয়ায় শুরু থেকেই সমালোচিত হচ্ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার নিজে থেকেই চলতি বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি। সম্প্রতি জাতীয় সংসদের হুইপ হয়েছেন তিনি। সেই দায়িত্ব নিতেই এ সিদ্ধান্ত সিলেট অধিনায়কের।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের চলতি আসরে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে এক উইকেট পান মাশরাফি। মোহাম্মদ মিঠুন সিলেটকে চলতি আসরের বাকি সময় নেতৃত্ব দেবেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা