বয়স ৮০ পর্যন্ত অভিনয় চালিয়ে যাবেন রানি মুখার্জি

বলিউডের সেরা নায়িকাদের একজন হলেন রানী মুখার্জি। গত কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এই বঙ্গ তনয়া। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে ফেলার পরেও দর্শকদের মনে রানীর জন্য ভালোবাসা কিন্তু একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে তা আরও বেড়েছে।

সম্প্রতি তিনি ৫৪তম ‘ভারত-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (আইএফএফআই)-তে ডেলিভারিং কম্পেলিং পারফরম্যান্সের একটি মাস্টারক্লাস চলাকালে হাজির হয়েছিলেন রানী। সেখানে তিনি বলিউডের প্রচলিত বয়স বিতর্ক নিয়ে কথা বলেন।

তিনি বলেন,

আমি মনে করি না একজন অভিনেতাকে বয়স দিয়ে বিচার করা উচিত। এটি শুধু এ কারণে যে দর্শক বেশিরভাগ ক্ষেত্রে তরুণদের পর্দায় দেখতে চান। তবে, আপনাদের এ ভ্রান্ত জগতে না থাকা এবং এটা বিশ্বাস করাও গুরুত্বপূর্ণ যে আপনি সর্বদাই তরুণ। আপনি মনের দিক থেকে তরুণ হতে পারেন কিন্তু আপনার বয়সকে মেনে নেওয়া এবং আপনার বয়সের সঙ্গে মানানসই ভূমিকা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।

দীর্ঘ ২৭ বছর ধরে বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন রানি । তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গেছেন। এ নিয়ে তার ভাষ্য, যেভাবে আমার দর্শকরা আমাকে পছন্দ করেছে এবং আমাকে গ্রহণ করেছে, সেভাবেই কাজ করেছি। দর্শকই আসলে আমাকে বয়সে বাধা ভাঙতে সাহায্য করেছে। আর আমি আমার দর্শকদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি নিশ্চিতভাবে ৮০ বছর বয়স পর্যন্ত কাজ করে যাব। আমি শিগগিরই আমার তোয়ালে ঝুলিয়ে দিচ্ছি না (আমি দ্রুত অবসর নিচ্ছি না)।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে