গাইবান্ধার ৫টি আসনে লাঙল পেলেন যারা

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে জাতীয় পার্টির (লাঙল) মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় বনানী থেকে এক যোগে সারাদেশের ২৮৯ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক মজিবুল
এসময় তাঁর ঘোষনা থেকে প্রাপ্ত তথ্যে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা তারা হলেন ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাপা রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব বর্তমান এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ৩০ গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) জেলা জাপার আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে প্রয়াত ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী এমপির ছেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমান ও ৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা প্রমুখ। এ ঘোষনার খবর ছড়িয়ে পড়লে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী-সমর্থকদের মাঝে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল