ভারতের বিপক্ষে বোলিংয়ে শ্রীলংকা

এবারের আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে লংকানদের বিপক্ষে মাঠে নামছে ভারত। টুর্নামেন্টে এখনো পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এদিকে ঠিক বিপরীত মেরুতে আছে লংকানরা। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারায় সেমির আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের কোনো বিকল্প নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে আজ ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান অধিনায়ক কুশল মেন্ডিস।

টুর্নামেন্টে এখনো পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে ভারত। সবশেষ ম্যাচে রোহিত-কোহলিরা হারিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আজ লংকানদের হারাতে পারলেই অপরাজিত দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হবে স্বাগতিকদের। এ লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে রোহিতরা।

এদিকে টুর্নামেন্টে ভালো অবস্থায় নেই লংকানরা। সবশেষ ম্যাচে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে আফগানদের বিপক্ষে। ফলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে যেতে হয়েছে মেন্ডিসদের। আর সেমির আশা বাঁচিয়ে রাখতে হলে আজ স্বাগতিকদের বিপক্ষে জিততেই হবে। এ লক্ষ্যে ভারতের বিপক্ষে একাদশে এসেছে একটি পরিবর্তন। ধনঞ্জায়া ডি সিলভার বদলে আজ মাঠে নামবেন দুশান হেমন্থ।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

শ্রীলংকা একাদশ
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, দুশান হেমন্থ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা