ইংল্যান্ডের এমন হারের কারণ জানালেন বাটলার

এবারের বিশ্বকাপের শুরুটা হতাশার হয়েছে ইংল্যান্ডের। চার ম্যাচের মধ্যে মাত্র এক জয় বর্তমান চ্যাম্পিয়নদের। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারটি আবার তাদের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে সর্বোচ্চ হার। ইংল্যান্ড টস জিতলেও আগে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠান বাটলার। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বিশ্বকপে ২২৯ রানের বিশাল হারের পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার স্বীকার করেছেন, তিনি হয়তো ভুল সিদ্ধান্তই নিয়েছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, আপনাকে ম্যাচের পর এসব নিয়ে ভাবতে হবে এবং সিদ্ধান্তগুলোকে কাটাছেঁড়া করতে হবে। আপাতদৃষ্টিতে প্রচণ্ড গরম ও মানসিকভাবে এগিয়ে থাকার জন্যে হলেও আগে ব্যাটিং নেওয়াটা সঠিক সিদ্ধান্ত হতো। কিন্তু এটি আমারই সিদ্ধান্ত যা তখন নিয়েছিলাম এবং আমি এখনো বিশ্বাস করি যদি আমরা ৩৪০-৩৫০ লক্ষ্য তাড়া করতাম হয়তো এই কন্ডিশনে সেটি টপকেও যেতাম।

তিনি বলেন, এই হার আমাদের কঠিন পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে। এখন থেকে পরবর্তী সময়ে ভুল করার সুযোগ নেই। সামনের প্রত্যেক ম্যাচেই সম্ভবত আমাদের জিততে হবে। আমরা নিজেদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা