একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় রোহিত-কোহলি

বিশ্বকাপে টানা চার ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক ভারত। রোববার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মার দল।

আগের চার ম্যাচে নিজেদের ব্যাটিং সামর্থ্যরে দারুণ প্রদর্শনী দেখিয়েছে ভারত। সেরা ফর্মে রয়েছেন দলের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি।

সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একদিনের ক্রিকেটে নিজের ৪৮তম শকত হাঁকিয়েছেন কোহলি। আগের তিন ম্যাচেও ছিল দুটি অর্ধশতক।

এছাড়া আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে দারুণ শুরু এনে দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে শতক ছাড়াও পাকিস্তানের বিপক্ষে খেলেন ৮৬ রানের ইনিংস।

চার ম্যাচে রোহিতের ২৬৫ রানের সঙ্গে পাল্লা দিয়ে কোহলি করেছেন ২৫৯ রান। দুই তারকার উষ্ণ প্রতিযোগিতায় টুর্নামেন্ট জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার পালা।

বিশ্বকাপে চার ম্যাচে ৬৬.২৫ গড়ে রোহিত ২৬৫ রান করেছেন। ১৩৭.৩০ স্ট্রাইকরেটে ব্যাট করা ভারত অধিনায়ক হাঁকিয়েছেন ১৩ ছক্কা।

অপরদিকে ১২৯.৫ গড়ে ২৫৯ রান করেছেন কোহলি। ব্যাট করেছেন ৯০.২৪ স্ট্রাইকরেটে, ছয় মেরেছেন চারটি।

রোহিত ও কোহলি যথাক্রমে করেছেন দলের ২৮.৫৯ ও ২৭.৯৪ শতাংশ রান। শেষ ২০ ওডিআইতে ১০৫.০৬ স্ট্রাইকরেটে কোহলি করেছেন ৮৭১ রান। অন্যদিকে ১১৬.৬৮ স্ট্রাইকরেটে ৯২৩ রান করেছেন রোহিত।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা