সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়

আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই লিভারপুলকে জেতালেন মোহাম্মদ সালাহ। ঘরের মাঠ অ্যানফিল্ডে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে জার্গেন ক্লপের দল। এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠেছে অলরেডরা।

এনফিল্ডে অ্যাওয়ে ম্যাচে শুরুটা ভালোই করেছিল এভারটন। তবে ম্যাচের ৩৭ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে এভারটন। লুইস দিয়াজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন অ্যাশলে ইয়ং। তবে এরপরও জমাটবদ্ধ রক্ষণে ক্লপের শিষ্যদের আটকে রেখেছিল তারা।

লিভারপুলকে প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৫ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে তাদের এগিয়ে দেন সালাহ। এভারটনের ডি-বক্সে ডিফেন্ডার মাইকেল কিনের হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন সালাহ। দ্বিতীয় গোলটি তারা পেয়েছে যোগ করা সময়ের ৭ মিনিটে। এটিও করেছেন সালাহ।

এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল লিভারপুল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দ্বিতীয় স্থানে আছে টটেনহাম। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটি আছে চতুর্থ স্থানে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল