বিদ্যালয়ে শতভাগ উপস্থিত থেকে উপহার পেলো ৩১৭ শিক্ষার্থী

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আগস্ট মাসের শতভাগ উপস্থিতির জন্য
পুরস্কৃত হয়েছে ৩১৭ শিক্ষার্থী। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের
পুরো মাস উপস্থিত থাকায় এমন উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (৩ অক্টোবর)
দুপুরে ক্লাস চলাকালে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান
শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন। এসময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও উপস্থিত
ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, শিক্ষার্থীর শতভাগ পাস
নিশ্চিত করা, শৃঙ্খলা মেনে চলা ও প্রতিযোগী মনোভাব বৃদ্ধির লক্ষ্যে এক
বছর ধরে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন,
শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে মারুফ স্কুল যে উদ্যোগ নিয়েছে তা
প্রশংসনীয়। পুরো মাস শতভাগ উপস্থিত থাকার জন্য ছাত্র-ছাত্রীদের প্রায় এক
বছর ধরে পুরস্কৃত করে আসছে বিদ্যালয়টি।

আরো দেখুন

ভাঙ্গায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য

মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ‘মাদককে না

নড়াইলে জাতীয় সমবায় দিবস পালিত

নড়াইলের জাতীয় সমবায় দিবস পালিত জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি “করবো সমবায় গড়বো দেশ,

বাবা-মাকে মারধর, বাড়িতে হামলার অভিযোগ সাবেক স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে

বাবা-মাকে মারধর, বাড়িতে হামলার অভিযোগ সাবেক স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ