ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা

মনিরুজ্জামান মনির, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াইশত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৩আক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) ডঃ মোঃ নূরুল আমিন। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ওসি (তদন্ত) মামুন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা শোনান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মহি উদ্দিন আহম্মেদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলমগীর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক ও বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। পরে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে