গাইবান্ধায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ টুর্ণামেন্টের উদ্বোধন

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব- ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ সোমবার (২ অক্টোবর) থেকে শুরু হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির প্রমুখ। টুর্নামেন্টে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাদুল্যাপুর, পলাশবাড়ী, সাঘাটা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পৌরসভার ১৬টি দল অংশ নিচ্ছে। আগামী ৭ অক্টোবর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল