বাংলাদেশকে সাফল্য এনে দিলেন মোস্তাফিজ

বৃষ্টি ভেজা মাঠে বোলিংয়ের শুরুটাও দুর্দান্ত হলো বাংলাদেশের। দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ চমৎকার বল করছেন। টাইগারদের প্রথম সফলতা এনে দিলেন কার্টার মাস্টার মোস্তাফিজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ ওভারে এক উইকেটে ১৭ রান।

ভিজা মাঠের সুবিধা কাজে লাগিয়ে পেসারদের দিয়ে কিউই ব্যাটসম্যানদের চেপে ধরার চেষ্টা করবেন লিটন দাশ।

এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে হেরে বোলিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ।

আজকের ম্যাচে কিছুটা চোট থাকায় একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।

এছাড়া বাংলাদেশের একাদশে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে থাকা নুরুল হাসান সোহানকে বসানো হয়েছে, সেই জায়গায় বাড়ানো হয়েছে একজন পেসার। দলে ফিরেছেন গতকাল স্কোয়াডে যুক্ত হওয়া পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, নিউজিল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, তানজিম হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ মোস্তাফিজুর রহমান।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা