তানজিম সাকিবের চোট, ডাক পেলেন হাসান মাহমুদ

চোটে পড়েছেন জাতীয় দলের আলোচিত পেসার তানজিম হাসান সাকিব। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে হাসান মাহমুদকে। তিনি এই সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন।

সদ্য সমাপ্ত এশিয়া কাপের শেষ ম্যাচে জাতীয় দলে অভিষেক হয় তানজিম সাকিবের। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেটে আগমনের বার্তা দিয়েছেন বেশ জোরেশোরেই। প্রতিপক্ষও সমীহ জাগানোর মতোই। ভারতের বিপক্ষে অভিষেকের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড। তবে সিনিয়র ক্যারিয়ারের দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়তে হয়েছে তাকে।

জানা গেছে, বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হালকা চোটে পড়েন পেসার তানজিম হাসান। চোট গুরুতর নয়। তার পরও বিকল্প ভাবনায় দলে যোগ করা হয়েছে হাসান মাহমুদকে। শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ

দুর্দান্ত অভিষেকের পর ফেসবুকে তার অনেক আগের একটি স্ট্যাটাস ভাইরাল হয়, যা নিয়ে তৈরি হয় বিতর্ক। বিতর্কের জেরে ক্ষমাও চান তরুণ এ পেসার।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা