ফের দানিউব বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১

ইউক্রেনের গুরুত্বপূর্ণ নদীবন্দর দানিউবে ফের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইজমাইল এলাকায় ওই হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার ইউক্রেনের ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার টেলিগ্রাম পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, ইজমাইল নদীটি ন্যাটো সদস্যভুক্ত দেশ রোমানিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। মঙ্গলবার রাতের ওই হামলায় কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় গভর্নর ওলেহ কিপার।

আরও পড়ুন: যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু এখন জাপোরিঝিয়া: রাশিয়া

চলতি সপ্তাহের শুরুর দিকেও একবার এই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। ইউক্রেন দাবি করেছে, ড্রোনটি রোমানিয়া ভূখণ্ডে আঘাত এনেছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে রোমানিয়া।

দানিউব নদী ইউক্রেনের শস্য রপ্তানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জুলাই থেকে এই বন্দর দিয়েই শস্য রপ্তানি হচ্ছে। ওডেশা বন্দর থেকে কৃষ্ণসাগর হয়ে শস্য রপ্তানির চুক্তি থেকে রাশিয়া সরে আসায় এই রুটই হয়ে ওঠে মূল পথ।

এর আগে ৩ সেপ্টেম্বরে দানিউব নদীর রেনি বন্দরে আঘাত আনার কথা জানিয়েছিল রাশিয়া। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল