অলরাউন্ডার সাকিবের দায়িত্ব বাড়ল, পারিশ্রমিক কি বেড়েছে?

আগের চেয়ে দায়িত্ব বেড়ে গেছে সাকিব আল হাসানের। এতদিন টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতেন। এখন যোগ হয়েছে ওয়ানডে দলের নেতৃত্বও।

তিন ফরম্যাটেই এখন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। দায়িত্ব যেহেতু বেড়েছে তাহলে পারিশ্রমিকওতো বেড়ে যাওয়া কথা, তাকি বেড়েছে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা টেস্টে বেতন পান সাড়ে ৪ লাখ, ওয়ানডেতে ৪ লাখ ও টি-টোয়েন্টিতে সাড়ে ৩ লাখ টাকা। তিন ফরম্যাটের ক্রিকেটার হিসেবে সব মিলিয়ে মাসে ১২ লাখ টাকা বেতন পাওয়া কথা সাকিবের।

কিন্তু তিন সংস্করণে খেললে ক্রিকেটাররা ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণের শতভাগ, দ্বিতীয় সংস্করণের ৫০ ভাগ ও তৃতীয় সংস্করণের ৪০ ভাগ টাকা পেয়ে থাকেন।

সেই হিসেবে সাকিব টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে মাসে বেতন পান প্রতি মাসে ৯ লাখ ৩০ হাজার টাকা। বছরে তার বেতন ১ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা।

আর অধিনায়ক হিসেবে বিসিবির নিয়ম অনুযায়ী প্রতি সংস্করণে নেতৃত্ব দেওয়ার জন্য ৪০ হাজার টাকা করে ভাতা পান অধিনায়করা। সহ-অধিনায়ক পান ২০ হাজার টাকা করে।

সেই হিসেব অনুযায়ী টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে সাকিব মাসিক পারিশ্রমিক পাওয়ার কথা ১ লাখ ২০ হাজার টাকা।

কিন্তু নিয়মের অন্য এক ধারা অনুযায়ী, একাধিক সংস্করণে দায়িত্ব পালন করলেও একজন অধিনায়কের ভাতা শুধু একটি বিবেচিত হবে। সে হিসেবে তিন সংস্করণের নেতৃত্ব পেলেও এক সংস্করণের হিসেবে ৪০ হাজার টাকাই পাবেন সাকিব।

এর সাথে বিসিবির নিয়ম অনুযায়ী তিন সংস্করণে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার কোটা পূরণ করার কারণে বাড়তি কিছু ভাতা পাবেন।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে