আগুনে পুড়ে প্রাণ গেল দেবর-ভাবির

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেবর ও ভাবি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জাঙ্গালিয়া গ্রামের নূর ইসলামের কন্যা নাসরিন (২৩), দেবর দক্ষিণ চারিগাঁও গ্রামের ইউনুস শেখের ছেলে ইমরান শেখ (২৫)।

নিহত নাসরিনের বাবা নূর ইসলাম খান বলেন, আমার মেয়ে, মেয়ের জামাই শুভ ও দেবর ইমরান বেশ কিছু দিন আগে বেড়াতে আসে। আজ সকালে মেয়ের জামাই শুভ তার ব্যবসার কাজে ঢাকায় যান। মেয়ে ও মেয়ের দেবর বাসায় ছিল। হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়। আমরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে কল করে জানাই। ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ আমার মেয়ে ও মেয়ের দেবর অগ্নিকাণ্ডে মারা যায়।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. মো. আব্দুল আউয়াল জানান, নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। সেই সঙ্গে পুড়ে যাওয়া ঘর পুনর্বাসনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল