গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জমি সংক্রান্ত বিরোধে মমতাজ আলী (৬৭) এক ব্যক্তি নিহত হয়েছেন।

সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে জেরে একজন নিহত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা নতুন বাজার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ আলী ওই গ্রামের মৃত হাকিম উদ্দিনের পুত্র।

সুত্রে জানা যায়, মমতাজ আলীর সঙ্গে তার ভাতিজা নজরুল ইসলাম গংদের বাড়ির ভিটার ২০ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই একপর্যায়ে ১৯ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে নজরুল ইসলামগং ওই জমিতে টিনের ছাপরা ঘর তুলতে যায়। এসময় মমতাজ আলী বাধা প্রদান করলে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। এতে নজুরুলগংদের পিটুনিতে মমতাজ আলী মারাত্নক আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টার দিকে মমতাজ আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মমতাজ আলীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল