রিজওয়ানদের দেখার জন্য মুখিয়ে ভ্যাঙ্কুভার নাইটসের কোচ

ব্র্যাম্পটন, কানা্ডা (১৮ জুলাই)

কয়দিন বাদেই বসতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় আসর। বিশ্বের বাঘা বাঘা তারকারা মাঠ মাতাবেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে। এই আসরের দল নিয়ে দারুণ উৎসাহী ভ্যাঙ্কুভার নাইটসের কোচ ডোনোভান মিলার।

মিলার বলেন, ‘আমি টুর্নামেন্ট নিয়ে খুবই রোমাঞ্চিত। আমরা সম্প্রতি ড্রাফট সম্পন্ন করেছি। দারুণ ভারসাম্য একটি দল গঠন করেছি। মজার বিষয় হলো কানাডারসহ যাদের আমরা ভিড়িয়েছি দলে তাদের অধিকাংশ ২০১৮ সালের জয়ী দলে ছিল। আমি তাদের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি।’

২০ জুলাই থেকে মাঠে গড়াবে এবারের আসর। পরদিন ২১ জুলাই ব্র্যাম্পটন স্পোর্টস পার্কের টিডি ক্রিকেট অ্যারেনায় টরেন্টো ন্যাশনালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে ভ্যাঙ্কুভার নাইটস। মোহাম্মদ রিজওয়ান, খর জামান ও রেজা হেনড্রিক্সসহ দুর্দান্ত সব ক্রিকেটার খেলবেন ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে।

ক্রিকেট কানাডা ও গ্লোবাল টি-টোয়েন্টি ম্যানেজম্যান্টের আয়োজনে এই টুর্নামেন্ট চলবে আগস্টের ৬ তারিখ পর্যন্ত। উল্লেখ্য, গ্লোবাল টি-টোয়েন্টি ম্যানেজম্যান্ট উত্তর আমেরিকায় ক্রিকেটের প্রসার নিয়ে কাজ করছে।

৬টি ফ্র্যাঞ্চাইজি গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় অংশ নিচ্ছে। ফ্র্যাঞ্ছাইজিগুলো হলো টরেন্টো ন্যাশনাল, ব্র্যাম্পটন উলভস, মন্ট্রিল টাইগার্স, ভ্যাংকুবার নাইট, সারে জাগুয়ার্স ও মিসিসাগা প্যান্থার্স। জাগুয়ার্স-প্যান্থার্স নতুন করে যুক্ত করে যুক্ত হয়েছে।

প্রতিটি স্কোয়াডে থাকবে ১৬ জন ক্রিকেটার। তার মধ্যে দুজন মার্কি ক্যাটাগরিতে (বিশ্বব্যাপি পরিচিত তারকা ক্রিকেটার), ৩ জন কানাডার জাতীয় দলের ক্রিকেটার এবং ৩ জন থাকবেন কানাডার ইমার্জিং ক্রিকেটার। ১৮ দিনের ব্যবধানে তারা খেলবেন ২৫টি ম্যাচ।

ভ্যাঙ্কুভার নাইটস: মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হেনড্রিক ইরাসমাস (রাসি), ফ্যাবিয়েন অ্যালেন, রেজা হেনড্রিক্স, কর্বন বশ, নাজিবুল্লাহ জাদরান, জুনায়েদ সিদ্দিকী, বৃত্তিয়া অরবিন্দ, কার্তিক মেইয়াপ্পাম, রুবেন ট্রাম্পেলম্যান, রবিন্দরপাল সিং, হর্ষ থাকার, রায়ান পাঠান, নবাব সিং,, মুহাম্মদ কামাল, কানওয়ার তাঠগুর।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে