পেছনে নেওয়ার সময় ট্রাকচাপায় শ্রমিক নিহত

ঢাকার দোহার উপজেলায় পেছনে নেওয়ার সময় ট্রাকের চাপায় মানিক খাঁ (২২) নামের এক ট্রাকশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার লটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মানিক উপজেলার জামালচর গ্রামের জামাল খাঁর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার লটাখোলা গ্রামের নোয়াব আলীর জমি ভরাটের কাজ চলছিল। দুপুরে হঠাৎ একটি ট্রাক বালু ফেলতে আসলে ট্রাকের চালক ট্রাকটিকে পেছন দিকে নেওয়ার সময় শ্রমিক জামাল চাপা পড়েন। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহার থানার এসআই কুদ্দুস বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল