নবাবগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শেখ আলম ওরফে আলম বাবুর্চি (৪৭) ও মো. জামাল হোসেনকে (৩৩) আটক করে। মঙ্গলবার তাদের আটক করা হয়।


আটক আলম দোহার উপজেলার চরকুশাই গ্রামের শেখ মোসলেমের ছেলে ও জামাল নবাবগঞ্জের হাসনাবাদ এলাকার আলাউদ্দিনের ছেলে।

নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে মঙ্গলবার সকালে নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ ও এসআই শিমুল শাহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলম ও জামালকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, আলম বাবুর্চি ও জামাল হোসেন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন। দোহার নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছেন তারা। শেখ আলম ওরফে আলম বাবুর্চির নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল