আজ জিতলে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড বাংলাদেশের

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ জিতলে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা তৃতীয় সিরিজ জয়ের রেকর্ড করবেন টাইগাররা।

রোববার সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে ম্যাচটি।

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধু একবার টানা তিনটি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছিল তারা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেটে ম্যাচ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে— এই ফরম্যাটে শক্তিশালী দল হয়ে ওঠার দক্ষতা দেখিয়েছেন টাইগাররা।

টি-টোয়েন্টিতে আফগান ভয়, জয় করে বাংলাদেশ দলে শান্তির সুবাতাস। দ্বিতীয় ম্যাচের আগের দিনটি কাটিয়েছে বিশ্রামে। কেউ কেউ ঘুরতে বেরিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম শরিফুল ইসলাম। হোটেল রুমে বসে করিম জানাতের হ্যাটট্রিকের পর তার বাউন্ডারি আর ম্যাচ জয়ের গল্প শোনালেন তরুণ পেসার।

শরিফুল ইসলাম বলেন, যখন আমি মাঠে নামি, তখন হৃদয় বলছিল যে এটা কোনো বিষয় না, চাপ না। দুই বলে দুই রান হবেই, আর না লাগলেও তুমি দৌড় দিবা। আর তুমিই পারবা। আমি তখন বললাম— তুমি বিশ্বাস রাখ আমি পারব।

ফুরফুরে মেজাজ আর আত্মবিশ্বাস সঙ্গী করে দ্বিতীয় ম্যাচটাও জিততে চায় টিম বাংলাদেশ। তাওহীদ-শামীমরা প্রত্যাশা বাড়িয়েছে স্বাগতিকদের। যুব বিশ্বকাপজয়ী তিনজন আছেন দলে। সিনিয়রদের সঙ্গে তাদের বোঝাপড়াটা হচ্ছে দারুণ।

শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশে ফেভারিট ব্যাটসম্যানদের মধ্যে ও (তাওহীদ) ভালো করছে আলহামদুলিল্লাহ। আমি চাই, আমরা সবাই চাই ও (তাওহীদ) যাতে ওর ফর্মটা ধরে রাখে। আর বাংলাদেশকে কিছু দিতে পারে।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে