আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকারা কে কোন ক্লাবে

আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে আলোচিত খেলোয়াড় লিওনেল মেসি। তিনি কোন ক্লাবে খেলেন, সেটা সবারই হয়তো জানা। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। যদিও ফরাসি ক্লাবটির সঙ্গে সাম্প্রতিক সম্পর্কটা ভালো যাচ্ছে না তার। গুঞ্জন শোনা যাচ্ছে, শিগগিরই নতুন ঠিকানায় নৌকা ভেড়াতে পারেন তিনি।

কাতার বিশ্বকাপ জয়ে মেসির পর সবচেয়ে বেশি যার অবদান, তার নাম এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের ফাইনালেও পেনাল্টি ফিরিয়েছিলেন এ গোলরক্ষক, গোল সেভ করেছিলেন অতি গুরুত্বপূর্ণ সময়েও। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলছেন তিনি। কিছুদিন আগে তো মেসিকেও সেখানে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন এই তারকা।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন মেসি। তার পরই ছিলেন হুলিয়ান আলভারেজ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে ৪ গোল করেছিলেন তিনি। এই তারকা খেলছেন ম্যানচেস্টার সিটির জার্সিতে। সিটিজেনদের হয়ে এবার প্রিমিয়ার লিগের শিরোপাও জিতেছেন, হাতছানি আছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিরও।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল