আইপিএলের কড়া সমালোচনা করলেন মাশরাফি

আইপিএল নিয়ে কড়া সমালোচনা করলেন বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার দাবি বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তাকে ব্যবহার করা হলেও টাইগার ক্রিকেটারদের তেমন সুযোগ দেওয়া হয় না।

মাশরাফি বলেছেন, আমি আইপিএল নিয়ে চিন্তিত নই। লিটন আইপিএলে খেলার সুযোগ পাবে কি পাবে না, তা নিয়েও ভাবছি না। কিছু যায়-আসে না। আমি শুধু বাংলাদেশের দল নিয়ে চিন্তিত। বাংলাদেশ ভালো খেললেই আমরা খুশি।

মাশরাফি আরও বলেছেন, লিটন-মোস্তাফিজ আইপএল খেলতে গেছে এটা খুবলো খবর। ই ভাকিন্তু আমাদের মোস্তাফিজ চাটার্ড বিমানে করে আইপিএল খেলতে গেছে। তাও বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। আসলে ওখানে অনেক কিছু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জিনিস দেখে আমরা উত্তেজিত হই। বাংলাদেশ ক্রিকেটের একটা ভালো জনসমর্থন রয়েছে। ওরা সেটা ব্যবহার করতেই পারে। আমাদের ক্রিকেটারদের যথেষ্ট যোগ্যতা রয়েছে। আমরা চাই ওরা প্রতিযোগিতায় খেলার সুযোগ পাক। কিন্তু সেটা কী হয়! তাই এটা নিয়ে বেশি না ভাবাই ভালো।

মাশরাফি নিজেও অতীতে আইপিএল খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই আইপিএলের সমালোচনা করেছেন।

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স দলে আছেন লিটন দাস। মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ দিল্লির প্রথম ম্যাচ থেকেই দলের সঙ্গে আছেন, কিন্তু খেলতে পেরেছেনা চতুর্থ ম্যাচে।

অন্যদিকে লিটন দলের সঙ্গে যোগ দেওয়ার পর এখনও কোনো ম্যাচ খেলেনি কেকেআর। আজ সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ম্যাচ খেলবে কেকেআর। লিটন একাদশে সুযোগ পাবেন কিনা সময়ই বলে দেবে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল