মেসি জাদুর পর হিরো মার্টিনেজ, ৩৬ বছরের আক্ষেপ পূরণ

ম্যাচের ভাগ্য নির্ধারণী সেই টাইব্রেকারে কপাল পুড়েছে ফ্রান্সের। যেখানে প্রথম শটে এমবাপে গোল করেন। গোল করেন মেসিও। এরপর হিরো হন এলিমিনিয়ো মার্টিনেজ। কোমানের শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচালেন মার্তিনেজ। সেই ১৯৮৬ সাল। এরপর কেটে গেছে ৩৬টি বছর। অবশেষে ধরণীতে আবারও এসেছে আকাশী-সাদাদের উৎসব। টানটান উত্তেজনা শেষে কাতার বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ২-২। অতিরিক্ত সময়ে ৩-৩। এরপর টাইব্রেকার।

এরপর মার্টিনেজের ভয়েই হয়তো পোস্টের বাইরে মারলেন চুয়ামেনি। ৩৬ বছর ট্রফি আর্জেন্টিনার। দুর্দান্ত ম্যাচের অবসান হল টাইব্রেকারে। ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে বিশ্বকাপ নিয়ে গেল ফ্রান্স। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও ট্র্যাজিক হিরো থাকতে হল এমবাপেকে।

ফুটবল বোদ্ধারা বলছেন, বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে সেরা ফাইনাল। গোটা ম্যাচ জুড়ে বারবার খেলার রং বদলেছে। প্রথমার্ধে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর নির্ধারিত সময়ের শেষ দিকে এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেন এমবাপে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল খেলার ফয়সালা। সেখানে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা।

মেসিদের হয়ে নায়ক হয়ে উঠলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফ্রান্সের দু’টি গোল বাঁচান তিনি। শেষ পর্যন্ত নিজের শেষ বিশ্বকাপ জিতে মাঠ ছাড়লেন মেসি। তারুণ্যের জোয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে বুড়ো বয়সে ভেলকি দেখিয়ে বহুল আকাঙ্ক্ষিত শিরোপা ছুঁয়ে ফেললেন মেসি।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ