পদত্যাগে অচল হবে না সংসদ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাতজন পদত্যাগ করলে জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই।

এ ভুলের জন্য বিএনপিকে অনুতাপ করতে হবে। সাত বছর পর মানিকগঞ্জে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি রোববার বিকালে এসব কথা বলেন।

বিএনপির ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তারা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিল। দেশে অরাজকতার সৃষ্টির চেষ্টা করেছিল।

কিন্তু সফল হয়নি। আগামী বছর জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। খেলা হবে দুর্নীতি, লুটপাট আর মানবতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে। সেই খেলায় মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হবে।

আমাদের রিজার্ভ কমে গিয়েছিল। এখন আবার রিজার্ভের গতি ফিরে এসেছে। ৫ মাসের আমদানি করার মতো রিজার্ভ এখনো আমাদের আছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে নিয়ে বিএনপির নেতারা নোংরা কথা বলেন। আমরা তা দেখে রাখছি। এর জবাব সময়মতো দেওয়া হবে। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়।

এ সময় দলের নেতাকর্মীদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, যারা বসন্তের কোকিল, তারা সাবধান হয়ে যান। আওয়ামী লীগের পদ নিয়ে যারা বাণিজ্য করার চেষ্টা করছেন, তারাও সাবধান হয়ে যান।

কিছু বিদেশি দূতাবাসের সমালোচনা করে তিনি বলেন, তারা বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন হন। ক্ষোভ প্রকাশ করেন। আমি প্রশ্ন করি, আপনাদের দেশে প্রতিদিন কত নারী ধর্ষণের শিকার হয়, তখন মানবাধিকার কোথায় থাকে?

আমাদের দেশের পুলিশের ওপর যখন হামলা, হত্যার চেষ্টা করা হয়, তখন তারা কি চুপ করে বসে থাকবে?

জাতিসংঘের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তারা বড় বড় কথা বলেন। অথচ ফিলিস্তিনে যখন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়, সাধারণ মানুষকে হত্যা করা হয়, তখন তারা কোথায় থাকে?

জাতিসংঘ ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না। অথচ নিষেধাজ্ঞা দিয়ে আমাদের মতো দেশকে বিপদে ফেলে।

মানিকগঞ্জ বিজয়মেলা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম।

বক্তব্য দেন দলের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, নাঈমুর রহমান দুর্জয় এমপি, মমতাজ বেগম এমপি, কেন্দ্রীয় নেতা সাঈদ খোকন, অ্যাডভোকেট সানজিদা খানম, সামছুন নাহার চাপা প্রমুখ।

বেলা ১১টা থেকেই সম্মেলনস্থলে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। একপর্যায়ে মাঠ ছাড়িয়ে মানুষের ঢল নেমে আসে শহিদ রফিক, বেউথা, বাসস্ট্যান্ড সড়কে। নৌকার আদলে করা মঞ্চে বিকাল আড়াইটার দিকে সভামঞ্চে উপস্থিত হন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিকাল পৌনে ৪টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে সম্মেলনে উপস্থিত হন ওবায়দুল কাদের। বক্তব্য শেষে তিনি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে গোলাম মহীউদ্দিনকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক এবং আব্দুল মজিদ ফটোকে সিনিয়র সভাপতি ঘোষণা করেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার