নেইমার টাইব্রেক শুট না নেওয়ার কারণ জানালেন তিতে

পারলোনা ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটে নিল ক্রোয়েশিয়া।

শুক্রবার রাতে অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা হয় ব্রাজিল ও ক্রোয়েশিয়ার। পরে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। কিন্তু টাইব্রেক শুট নিতে দেখা যায়নি প্রাণভ্রমরা নেইমার জুনিয়রকে। এ নিয়ে সমালোচনাও হচ্ছে।

কী কারণে ম্যাচে দুর্দান্ত গোল করা নেইমার টাইব্রেক শুট নেননি তার ব্যাখ্যা দিয়েছে ব্রাজিলের বিদায়ী হেড কোচ তিতে।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র করে ব্রাজিল।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে রুদ্রিগোর শট সেভ হওয়ার পরই চাপে ছিল ব্রাজিল। অন্যদিকে ক্রোয়েশিয়া ক্রমেই গোল করে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে নেইমারকে পঞ্চম শটের জন্যই রেখেছিলেন কোচ তিতে।

ব্রাজিল কোচের ভাষ্য, পঞ্চম শটটি বেশি গুরুত্বপূর্ণ ও অনেক চাপ থাকে। নেইমার সেই চাপ নিতে পারবে। এজন্য তাকে পঞ্চম শটের জন্য রাখা হয়েছিল।

কিন্তু মারকিনিয়োস চতুর্থ শটে গোল করতে পারেননি। ফলে নেইমারের আর পঞ্চম শট নেওয়াই হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো সেলেসাওদের।

এদিকে বিশ্বকাপ থেকে এমন হৃদয়বিদারক বিদায়ের পর আল রাইয়ানে সাংবাদিকদের নেইমার বলেন, আর জাতীয় দলের হয়ে খেলবেন কিনা তা নিশ্চিত নন তিনি।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ