ফ্ল্যাট থেকে প্রযোজকের লাশ উদ্ধার

ফ্ল্যাট থেকে ভারতের দক্ষিণী সিনেমার প্রযোজক জেসন জোসেফের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ৪৪ বছর।

সোমবার রাতে পানামপিলি নগরের কাছে ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত পরিবারের সদস্যরা গত দুদিন প্রযোজকের কোনো খোঁজ না পাওয়ায় তারা বাসিন্দা সমিতির সঙ্গে যোগাযোগ করেন। পরে সমিতির সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়।

পুলিশ জানিয়েছে, আমাদের সন্ধ্যার দিকে জানানো হয়েছিল। মরদেহ উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এ ছাড়া পুলিশ ধারণা করছে, তাদের খবর দেওয়ার ২৪ ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে প্রযোজকের।

জেসন জোসেফ কুঞ্চাকো বোবন অভিনীত ‘জমনপ্যারি’ ও ‘লাভা কুশা’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে