রাজধানীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
রাজধানীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা
হায়দার আলী

১ মিনিটে পড়ুন

সোমবার (১৭ অক্টোবর) রাতে ভুক্তভোগী ওই শিশুকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তরার ৭ নম্বর সেক্টরে একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকে মেয়েটির পরিবার। স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে সে। তার মা গার্মেন্টস কর্মী এবং বাবা লন্ড্রি দোকানদার। বাবা-মা যখন কাজে বের হন, তখন বিভিন্ন সময় তাদের প্রতিবেশী শরীফ আহমেদ ওরফে রুমি (৩৯) নামে এক চা-বিক্রেতা মোবাইল ফোন দেখানো ও চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে যৌন নির্যাতন করত।

পরে গত রোববার (১৬ অক্টোবর) শিশুটির বাবা কাজ থেকে হঠাৎ বাসায় ফিরে নিজেদের রুমে মেয়েকে না পেয়ে খুঁজতে বের হন এবং পাশেই শরীফের রুমে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। এরপর ঘটনা জানতে চাইলে শিশুটি তাকে সব কথা খুলে বলে। পরে আইনের আশ্রয় নেয় শিশুটির পরিবার।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ মিয়া জানান, সোমবার উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে শিশুটির পরিবার। মামলা নম্বর ৩০। মামলার পরিপ্রেক্ষিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শরীফ আহমেদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল