খারকিভের আবাসিক ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

ইউক্রেন দক্ষিণ-পূর্বাঞ্চলের খারকিভে বহুতল ভবনে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি বলে জানিয়েছেন আঞ্চলিক মেয়র ইহোর তেরেখভ।

বুধবার ভোররাতে খারকিভের খোলোডনোগর্স্ক জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত হানে বলে তিনি একটি টেলিগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

ইহোর তেরেখভ বলেন, বুধবার ভোররাতে খারকিভের খোলোডনোগর্স্ক জেলার বহুতল আবাসিক ভবনগুলোতে রকেট আঘাত হানে। হতাহতের তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে।

মেয়র বলেন, এক জায়গায় আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করতে কাজ চলছে।

খারকিভে সিএনএনের এক প্রতিবেদক জানান, স্থানীয় সময় বুধবার ভোরের দিকে উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠলে ছয় থেকে সাতটি এবং বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

খারকিভ অঞ্চলে ইউক্রেন একটি পাল্টা আক্রমণ শুরু করার মাত্র দুই সপ্তাহ পরে এই ঘটনা ঘটল। এর আগে চলতি মাস রাশিয়ার দখলে থাকা হাজার হাজার বর্গমাইল অঞ্চল পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে ইউক্রেন।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল