বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট ব্র্যাভোর

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৬০০ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নর্দার্ন সুপার চার্জার্সের হয়ে ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে তিনি এই ইতিহাস গড়েন।

ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে মাঠে নামার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্র্যাভোর উইকেট ছিল ৫৯৮টি।

রাইলি রুশোকে আউট করে ৫৯৯তম উইকেট নেন ব্র্যাভো। তারপর স্যাম কারেনকে আউট করে ৬০০তম উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন। ৫৪৫তম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ৬০০ উইকেট নিলেন ব্র্যাভো।  এই ফরম্যাটে উইকেট শিকারে দ্বিতীয় স্থানে আছেন আফগান স্পিনার রশিদ খান। এখনও পর্যন্ত ৩৩৯টি ম্যাচে তার শিকার ৪৬৬ উইকেট।

 

২০০৬ সালের ১৬ ফেব্রুয়ারি অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ব্র্যাভোর। এখনও পর্যন্ত ২৫টির বেশি দলের হয়ে এই ফরম্যাটে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯১টি ২০ ওভারের ম্যাচে ব্র্যাভোর শিকার ৭৮টি উইকেট। বাকি ৫২২টি উইকেট নিয়েছেন ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। আইপিএলেও সর্বোচ্চ উইকেট শিকারি ব্র্যাভো। ১৬১টি আইপিএল ম্যাচে ঝুলিতে পুরেছেন ১৮৩টি উইকেট।

 

সূত্রঃ কালের কন্ঠ

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা