টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন পোলার্ড

ওয়েস্ট ইন্ডিজের বর্তমান সময়ের ক্রিকেটারদের বলা হয়ে থাকে ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’। বিশ্বের যেখানেই টি-টোয়েন্টি লিগ হোক না কেন, তাঁদের আধিপত্য থাকবেই। রেকর্ডের বিচারে ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। গতকাল রাতে টি-টোয়েন্টিতে আরো একটি রেকর্ড গড়লেন পোলার্ড।

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ ম্যাচ খেলেছেন পোলার্ড। সোমবার লর্ডসে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমে এ কীর্তি গড়েন সাবেক ক্যারিবীয় দলপতি। ১০০ বলের খেলা হলেও এটিকে পরিসংখ্যানে টি-টোয়েন্টি বলেই বিবেচনা করা হয়।

 

এই ফরম্যাটে ম্যাচ খেলার রেকর্ডে পোলার্ডের আশপাশে কেউ নেই। তাঁর স্বদেশি ডোয়াইন ব্রাভো রয়েছেন দুই নম্বরে, খেলেছেন ৫৪৩টি ম্যাচ। এছাড়া ৫০০ ম্যাচ খেলতে পারেননি আর কোনো ক্রিকেটার।

মাইলফলকের দিনে একটি চার ও চারটি ছক্কার সাহায্যে ১১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন পোলার্ড। তার দল জয় পেয়েছে ৫২ রানে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল