পিত্তথলি ভালো রাখতে যা করণীয়

গলব্লাডার বা পিত্তথলি দেখতে অনেকটা সবুজ নাশপাতির মতো। পরিপাকতন্ত্রের এই অংশটির কাজ হলো পিত্তরস সংরক্ষণ করা। এই পিত্তরস তৈরি করে লিভার। চর্বি হজমে সহায়তাকারী পিত্তথলি ভালো রাখার বিষয়ে পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

 

চর্বিযুক্ত খাবার ক্ষুদ্রান্ত্রের ওপর অংশে পৌঁছলে পিত্তথলি সংকুচিত হয়ে রস নিঃসৃত করে পিত্ত ক্ষুদ্রান্ত্রে, এতে চর্বি হজম হয়।

 

যাঁদের ঝুঁকি বেশি

♦ ওজন বেশি হলে অনেক নারীই মাঝেমধ্যে ডায়েটিং করে ওজন নিয়ন্ত্রণ করতে গিয়ে বিপদ ডেকে আনেন।

♦ ৬০ বছরের বেশি বয়সী নারী যাঁরা কম বয়সে বার্থ কন্ট্রোল পিল খাওয়া শুরু করেছেন, ডায়াবেটিস ও কোলেস্টেরল বেশি, তাঁরা ঝুঁকিতে আছেন।

♦ মেনোপজের পর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া নারীরাও বিপৎসীমার মধ্যে রয়েছেন।

করণীয়

♦ খাওয়াদাওয়া ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে।

♦ কোনো বেলার খাবার বাদ দেওয়া যাবে না।

♦ কম ক্যালরিযুক্ত সুষম খাবার খেতে হবে। খাদ্য উপাদানের মধ্যে রাখতে হবে হোল গ্রেন, শাক-সবজি, ফল, লাল আটা, খোসাওয়ালা শালগম, ওটস।

♦ আঁশজাতীয় খাবার গলব্লাডারে পাথর হওয়ার ঝুঁকি কমায়। কোলেস্টেরলের মাত্রাও ঠিক রাখে।

♦ ছানা, টক দই, লো ফ্যাট, কচি মাংস, মটরশুঁটি, অল্প পরিমাণ বাদাম খেতে পারেন।

♦ উপকারী ফ্যাট, বাদাম, মাছের তেল, অ্যাভাকাডো, জলপাই তেল।

♦ কোমল পানীয় একেবারে বাদ দেওয়া ভালো। চায়ে চিনি খাবেন না।

♦ ফাস্ট ফুড, তেলে ভাজা খাবার বাদ।

♦ ক্রাশ ডায়েট করা যাবে না। এটা শুধু গলব্লাডারের জন্য নয়, হার্টের জন্যও খারাপ।

♦ দিনে আট গ্লাস পানি পান করতে হবে।

♦ ওজন নিয়ন্ত্রণে রাখতে ব্যায়াম করতে হবে আর হাঁটতে হবে।

♦ দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণের পিল খাওয়া যাবে না।

♦ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া উচিত না।

♦ মানসিকভাবে চাপমুক্ত থাকতে হবে।

♦ ইয়োগা, ব্রিদিং এক্সারসাইজ, ধ্যান চর্চা।

♦ চর্বি, গোশত, মাখন, পনির হিসাব করে খেতে হবে।

আরো দেখুন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র