কোহলিকে টি–টোয়েন্টি বিশ্বকাপে চান পন্টিং

কোহলিকে নিয়ে প্রতিপক্ষের যে ভয়, সেটি কাজে লাগানোর জন্যই পন্টিং তাঁকে ভারত দলে দেখতে চান। পন্টিংয়ের কথা, ‘আমি যদি প্রতিপক্ষ দলের অধিনায়ক বা ক্রিকেটার হই, তাহলে আমি কোহলিসহ ভারতীয় দলকে ভয় পাব। কোহলি না থাকলে সে ভয়টা থাকবে না। সময়টা তার জন্য কঠিন। কিন্তু সব বড় ক্রিকেটারই এমন সময়ের মধ্য দিয়ে যায়, সেটা বোলার হোক কিংবা ব্যাটসম্যান। সেরা ক্রিকেটাররা এসব তলানি থেকেই ঘুরে দাঁড়ায়। বিরাটের জন্যও এটা শুধুই সময়ের ব্যাপার।’

তবে বিরাটের সময় যে ফুরিয়ে এসেছে, সেটিও মানছেন পন্টিং। তিনি বলেছেন, ‘বিরাটকে যদি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয় এবং অন্য কেউ এসে ভালো করে, তাহলে বিরাটের ফিরে আসা কঠিন হবে।’ কোহলি বলেই পন্টিং তাঁকে বিশ্বকাপের দলে রাখতে চান, ‘আমি যদি ভারত দলের কেউ হই, তাহলে তাকে খেলিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ সে ভালো খেললে কী হবে সেটা আমি জানি। যদি তার আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনা যায়, তাহলে সে যেমন খেলবে সেটা কেউই খেলতে পারবে না।’

এ ক্ষেত্রে ভারতীয় দলের কোচ ও সাপোর্ট স্টাফদের দায়িত্ব নিতে বলছেন পন্টিং। কোহলিকে এ মুহূর্তে যতটা স্বাচ্ছন্দ্যে রাখা যাবে, তত ভালো হবে বলে মনে করেন তিনি। বিশ্বকাপের প্রথম রাউন্ডেই যদি কোহলি জ্বলে ওঠে, তাহলে তাকে থামানো সহজ হবে না, এমনই ধারণা পন্টিংয়ের। তাঁর কথা, ‘যদি প্রথম রাউন্ডে ভালো করে ফেলে, তাহলে টুর্নামেন্টের শেষ দিকে সেই পুরোনো বিরাট কোহলিকে দেখা যাবে। আমি টুর্নামেন্টের শুরুতেই তাকে স্বাধীনতা দেব। শুরুতে রান পেলে আত্মবিশ্বাসও বাড়বে। তাহলে হয়তো শেষের দিকে সে তার সেরা ক্রিকেটটা খেলতে পারবে।’

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা