শেষ ওয়ানডেতেও টাইগারদের জয়, হোয়াইটওয়াশ উইন্ডিজ

তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট উন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে কষ্টার্জিত এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লজ্জা দিলো টাইগাররা।

উইন্ডিজের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের খেলতে হয়েছে ৪৮ দশমিক ৩ ওভার। নুরুল হাসান সোহান ৩২ ও মেহেদী হাসান মিরাজ ১৬ রানে অপরাজিত থাকেন।

বাংলাদশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন লিটন দাস। রান তাড়ার এক পর্যায়ে ১৪৭ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহান-মিরাজ।

 

অধিনায়ক তামিম ইকবাল ৩৪, মাহমুদ উল্লাহ রিয়াদ ২৬ ও মোসাদ্দেক হোসেন ১৪ রান করেন। উইন্ডিজের গুদাকেশ মোতি ২৩ রানে চার উইকেট নেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ১৭৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শরিফুল ইসলামের জায়গায় ডাক পেয়েই জ্বলে উঠেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনে তাইজুল শিকার করেন পাঁচ উইকেট। ১০ ওভার বোলিং করে দুই মেডেনসহ মাত্র ২৮ রান খরচ করেন তিনি। তার ঘূর্ণিতে কাবু হয়ে সাজঘরে ফিরেছেন ব্রেন্ডন কিং, শাই হোপ, রভম্যান পাওয়েল, কিমো পল ও নিকোলাস পুরান।

দলপতি নিকোলাস পুরান একাই টেনেছেন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটাকে, ১০৯ বলে খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া কেসি কার্টি করেন ৩৩ রান। রভম্যান পাওয়েলের ব্যাট থেকে আসে ১৮ রান। তাইজুল ছাড়াও দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। দুজনই নিয়েছেন দুটি করে উইকেট।

দারুণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন তাইজুল ইসলাম। আর সিরিজসেরা হয়েছেন তামিম ইকবাল। উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ৬ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জয়লাভ করে টাইগাররা।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল