আমরা টেস্ট ক্রিকেটকে নবজীবন দিতে চাই : বেন স্টোকস

এজবাস্টন টেস্টের চতুর্থ ইনিংসে ৩৭৮ রান তাড়া করে ভারতকে হারিয়েছে ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে এই বড় জয়টাই এখন ইংল্যান্ড ক্রিকেটের ধরন। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝক্কি এড়িয়ে যাওয়া নয়, ইংল্যান্ড চাইছে চতুর্থ ইনিংসে ব্যাট করে ম্যাচ জিততে। ম্যাচের পর বেন স্টোকস, জো রুট, জনি বেয়ারস্টোরা জানালেন, তাদের টেস্ট ম্যাচ খেলার ধরন বদলে যাওয়ার কথা।

 

দুই ইনিংসেই সেঞ্চুরি করে এজবাস্টন টেস্টের সেরা বেয়ারস্টো বলেন, ‘আমরা হারতে ভর পাই না। প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। যেভাবে টেস্ট ক্রিকেট খেলছি আমরা তাতে ম্যাচ হারতেও পারি। কিন্তু এই ইতিবাচকভাবেই ক্রিকেট খেলতে চাই। রান তাড়া করার সময় আমরা কখনো চাপে ছিলাম না (হাসি)। ওদের বিশ্বমানের বোলার আছে। আমরা চেয়েছিলাম চাপটা নিজেদের মধ্যে থেকে বের করে দিতে। ‘

তার মানে ৩৭৮ রান তাড়া করতে নেমেও চাপ নিচ্ছেন না বেয়ারস্টোরা! এ ছাড়া সাবেক অধিনায়ক রুট জানালেন, তারা টস জিতে আগে বল করতেই বেশি পছন্দ করেন, ‘স্টোকস আগেই বলেছিল টস জিতলে আমরা ফিল্ডিং নেব। রান তাড়া করব আমরা। ওপেনারদের কৃতিত্ব দিতেই হবে। যে সময় বল নড়াচড়া করছিল সেই সময় ওরা দারুণ ব্যাট করেছে। ‘

আর অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘ইংল্যান্ডে যেভাবে টেস্ট ক্রিকেট খেলা হতো, আমরা সেই ইতিহাস পাল্টে দিতে চাই। শেষ চার-পাঁচ সপ্তাহে সেই ভাবনা নিয়েই খেলছি। অফ স্টাম্পের বাইরে বল করা নিয়ে আমরা ভাবছি না। ১০টা উইকেট নেওয়াই আসল। টেস্ট ক্রিকেটকে নতুন জীবন দিতে চাই আমরা। সীমিত ওভারের ক্রিকেটে যে সমর্থন পাওয়া যায়, সেটা আমরা এখানেও চাই। আগামী প্রজন্মকে আমরা অনুপ্রাণিত করতে চাই। নতুন সমর্থকদের পাশে চাই আমরা। টেস্ট ক্রিকেটে ছাপ রেখে যেতে চাই। ‘

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল