বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সেনবাগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তোফায়েল আহম্মেদ রিপন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ফকিরহাট অছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

রিপন স্থানীয় ফকিরহাট বাজারের ব্যবসায়ী ও বীজবাগ ইউপির মধ্য বিজবাগ গ্রামের বাগের চেয়ারম্যানের পুরাতন বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান, বেলা সাড়ে ১১টার ফকিরহাটে অছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তোফায়েল আহম্মেদ রিপন আহত হয়। পরে তাকে উদ্বার করে সেনবাগ সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল