টাকার মান আরও কমল

ডলারের বিপরীতে টাকার মান আরও এক টাকা কমল। ব্যাংকগুলো আমদানির জন্য সোমবার প্রতি ডলার বিক্রি করেছে ৯২ টাকা করে। মঙ্গলবার তা ১ টাকা বাড়িয়ে ৯৩ টাকা করে বিক্রি করে। তবে কোনো কোনো ব্যাংকে আরও বেশি দামে ডলার বিক্রি হচ্ছে।

এদিকে মঙ্গলবার আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলার বিক্রি হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা দরে। আগের দিন শুরুতে ৯১ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হলেও দিন শেষে তা ৯২ টাকায় উঠে।

এর সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য মুদ্রার দামও বাড়ানো হয়েছে। প্রবাসী আয় ৯১ টাকা থেকে ৯২ টাকা দরে কিনছে। রপ্তানি বিল কিনছে ৯১ টাকা ৯০ পয়সা থেকে ৯২ টাকা দরে।

এখন সরকারি ও বেসরকারি ব্যাংকে ডলারের দাম প্রায় সমান হয়ে গেছে। আগে সরকারি ব্যাংকে কম ছিল। বেসরকারি ব্যাংকে বেশি ছিল। বাজারে প্রতিযোগিতায় সমতা আনতে এ ব্যবস্থা করা হয়েছে।

আমদানির দেনা পরিশোধের জন্য আগাম ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ৯৬ টাকা দরে। আগের দিন এসব ডলার বিক্রি হয়েছে ৯৫ টাকা দরে। অনেক ব্যাংক রপ্তানির বিল পরিশোধের জন্য ৩ থেকে ৪ মাসের আগাম ডলার কিনে রাখছে। এদিকে নগদ ডলার বিক্রি হচ্ছে ৯৩ থেকে ৯৭ টাকা দরে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা