বিয়ে নিয়ে মুখ খুললেন কিয়ারা

কদিন ধরে বলিউড তারকা কিয়ারা আদভানির ব্রেক-আপের গুঞ্জন শোন যাচ্ছিল।

বিচ্ছেদের সাত সতেরো নিয়েই ‘যুগ যুগ জিও’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এদিন বিয়ে ও ব্রেক-আপ নিয়ে প্রশ্নের মুখে পড়েন এ নায়িকা।

তাকে জিজ্ঞাস করা হয়, আপনি বিয়েটা সারছেন কবে? তখন কিয়ারা যা বললেন তাতে চিন্তায় পড়ে গেলেন ভক্তরা। তবে কি কোনোদিন বিয়ে নিয়ে ভাববেনই না এ অভিনেত্রী?

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বহুদিন ধরেই প্রেম করছেন কিয়ারা। এদিকে বিয়ের নামও মুখে নেন না কেউ-ই। এমনকি তারা একে অপরকে ভালোবাসেন কিনা তাও স্পষ্ট করেননি কখনও। মুম্বাই সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কিয়ারা বললেন, কেন? কাজ করছি, টাকা রোজগার করছি, ভালো আছি। তাতে হচ্ছে না? ভালো থাকতে হলে বিয়ে করতে হবে কেন?

সম্প্রতি রব উঠেছিল— এই জুটি যে যার পথ আলাদা করে নিয়েছেন।

যদিও নেটমাধ্যমে দুজন-দুজনের ছবি এবং পোস্টে এখনও প্রতিক্রিয়া জানান। একসঙ্গে প্রায়ই দেখা যায় দুজনকে। তা দেখে সবার অনুমান আজও তারা একসঙ্গেই আছেন। কিন্তু কিয়ারার বিয়ে নিয়ে মন্তব্যের ঝাঁজে আবারও নতুন করে সংশয় দেখা দিল।

‘যুগ যুগ জিও’-এর চিত্রনাট্যও সম্পর্কের টানাপড়েন এবং তিক্ততার ওপরই দাঁড়িয়ে। সেই তিক্ততাকে হাস্যরসের মোড়কে সরল করা হয়েছে। সেই ছবিতে কিয়ারা ছাড়াও রয়েছেন বরুন ধাওয়ান, অনিল কাপুর এবং নীতু সিংয়ের মতো তারকারা।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।