চট্টগ্রামে প্রথম ধাপে ৬ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ

ভোটার তালিকা হালনাগাদ করতে আবারও নির্বাচন কমিশনের কার্যক্রম শুরু হচ্ছে। সারাদেশের মতো এবারও চট্টগ্রামের ১৫ উপজেলায় কার্যক্রম শুরু হবে। তবে প্রথম ধাপে ৬ উপজেলার হালনাগাদ কার্যক্রম ২০ মে থেকে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। এরপর ১০ জুন থেকে শুরু হবে নিবন্ধন কার্যক্রম (ছবি তোলা)। তবে নিবন্ধন কার্যক্রম একযোগে শুরু হলেও শেষ হবে ভিন্ন ভিন্ন সময়ে।

এ সব কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত দুই ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। প্রথম ধাপে চট্টগ্রামের ছয়টি উপজেলায় হালনাগাদ কার্যক্রম চালানো হবে। পরবর্তী ধাপে বাকি ৯টি উপজেলায় এ কার্যক্রম চলবে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৩ জুন নিবন্ধন কার্যক্রম শেষ হবে সীতাকুন্ডু উপজেলায়, সন্দ্বীপে ২৯ জুলাই, কর্ণফুলীতে ১৪ জুলাই, লোহাগাড়ায় ৬ জুলাই, পটিয়ায় ৩ জুলাই এবং আনোয়ারায় ৮ জুলাই।

সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। ওই সময় একসঙ্গে তিন বছরের তথ্য সংগ্রহ করা হয়েছিল।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে