আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

ইউক্রেনজুড়ে রুশ সেনাদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর লড়াই চলছে। এর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বরিসকে বলেছেন, আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। খবর বিবিসির।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, ফোনালাপে জনসন রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন।

জনসন বলেন, যুক্তরাজ্য ও তার মিত্রদের কাছ থেকে ইউক্রেনে প্রতিরক্ষামূলক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে যুক্তরাজ্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে।

রাশিয়ার হামলা মোকাবিলায় ইউরোপের এ দুই দেশের নেতা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে একমত হয়েছেন বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। একই সঙ্গে ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো অব্যাহত রেখেছে তারা। রোববার ইইউ ইউক্রেনে অস্ত্র সরবরাহ শুরুর ঘোষণা দিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো এ কাজ করছে ইইউ।

এদিকে রাশিয়া হামলা অব্যাহত রাখার পাশাপাশি নতুন করে হুমকি দিচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে পরমাণু অস্ত্রের বহর প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে সোমবার মস্কোর ঘনিষ্ঠ মিত্র ইউক্রেন সীমান্ত লাগোয়া দেশ বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় বসবেন।

রাশিয়ার চার দিনের হামলায় ইউক্রেনের ৩৫২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে চার হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।