এবার নির্বাচনে পরীমণি

বিয়ে ও মাতৃত্বের পর এবার আরেকটি নতুন খবর দিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন এই আলোচিত তারকা। এ নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন পরীমণি। বুধবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন একই প্যানেলের সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘পরীমণির অনুমতি নিয়ে তার জন্য সোমবার নমিনেশন ফরম তুলেছিলাম। গত রাতে তিনি স্বাক্ষর করেছেন। তিনি আমাদের সাথে নির্বাচন করছেন।’

পরীমণি নিজেও খবরটি স্বীকার করেন বুধবার বলেছেন, ‘গতকাল মনোনয়নপত্র হাতে পেয়েছি। রাতে স্বাক্ষর করেছি।’
২৮ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা গেছে, ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল আগামীকাল মনোনয়নপত্র জমা দেবেন। এদিন আরেক প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহের কথা আছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল