চলন্ত বাসে জন্ম নেওয়া সেই দুই শিশু পাচ্ছে বিশেষ পুরস্কার

চলন্ত ট্রেনে শিশু জন্ম দেওয়ার খবর মাঝে মাঝে শোনা গেলেও চলন্ত বাসে সন্তান প্রসবের নজির খুব বেশি নেই। তবে ভারতের তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (টিএসআরটিসি) বাসে অল্প দিনের ব্যবধানে জন্ম নিয়েছে দুজন মেয়ে শিশু।

এই শিশুরা আজীবন বিনা টিকিটে টিএসআরটিসির বাসে চড়ার সুযোগ পাবে বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৩০ নভেম্বর টিএসআরটিসির একটি চলন্ত বাসে এক মেয়ে শিশুর জন্ম হয়। এর সপ্তাহ খানেক পর ৭ ডিসেম্বর টিএসআরটিসির আরেকটি চলন্ত বাসে এক নারী একটি কন্যা সন্তান প্রসব করেন।

খুদে ব্লগিং সাইট টুইটারে টিএসআরটিসির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ভিসি সজ্জন বিষয়টি নিশ্চিত করে জানান, বাসে ওই দুই নারীর সন্তান প্রসবের পর তাদের টিএসআরটিসির কর্মীদের সহায়তায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। এরপর কর্তৃপক্ষ ওই দুই শিশুকে বিনা টিকিটে টিএসআরটিসির বাসে ভ্রমণের প্রস্তাব দেয়।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ওই দুই অন্তঃসত্ত্বা নারীর টিএসআরটিসির বাসে ভ্রমণের সময় হঠাৎ প্রসব বেদনা ওঠে। এরপর টিএসআরটিসির কর্মী ও অন্য যাত্রীদের সহায়তায় বাসেই সন্তান প্রসব করেন তারা। এর পর তাদের হাসপাতালে নেওয়া হয়।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল